পোস্টগুলি

জুলাই, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এক জুটমিল ওয়ার্কার এর করুন কাহিনী

ছবি
আজ আমার জীবনের  আরও একটা ঘটনা শোনাবো ঃ- এটাও কিন্তু একই ধরনের ঘটনা  তখন আমার মা বেঁচে ছিলেন , ১৯৯১/১৯৯২ হবে , আমার তখন টেকনিসিয়ান হিসাবে বেশ নাম ডাক ছিলো , আমার ইলেক্ট্রনিকক্স  এর দোকান ছিলো জিটি রোড এর ওপর   ভালই  চলতো  আমার দোকান টা, আমাকে সকলে খুব ভালো ও বাসত , আমার যেখানে দোকান ছিলো সেটা পুরোটা ই জুটমিল  এলাকা, তবে আমাদের ব্যেবসার একটা অসুবিধা ও  ছিলো, যখন মিলগুলো বন্ধ থাকতো তখন আমাদের  ব্যেবসা  ভালো চলতো না,  যে সময় টার কথা বলছি   সেই সময় টা   টানা ৬ মাস সব মিল গুলো বন্ধ ছিলো , সে সময় আমার খুব একটা অসুবিধা হয়নি কারন আমি তো নিজে রেপুটেড   টেকনিসিয়ান   ছিলাম, কাজ করতে অনেক দূর পর্যন্ত যেতে হতো, আমার সঙ্গি ছিলো   “রয়াল এনফিল্ড বুলেট “, এক এক দিন প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত রান করতে হতো ,     দোকান টা মিল এলাকায় ছিলো বলে    , ওই সময় সেই এলাকায় কাজ করতে গিয়ে কোন বাড়ির থেকে পয়সা পেতাম আবার কোন বাড়ির থেকে পেতাম ও না, ওদের ওই সময় বাড়ির জিনিস বিক্রি করে করে সংসার চলতো , যেদিনের কথা বলছি...

আমি তো এরকমই

ছবি
আমি তো এরকমই আমি তো এরকমই                 হটাৎ করে আমার গল্প লেখা দেখে আপনারা নিশ্চয় একটু অবাক হচ্ছেন, অবাক  হওয়ার ই কথা, কারন আমি তো কখনো কোন গল্প লেখিনি । ভাবলাম অনেকে তো গল্প লেখেন তাই আমি ও একবার চেষ্টা করেই দেখি না । ব্যাস সঙ্গে সঙ্গে বসে গেলাম আমার জীবনের  ছোটবেলার একটি ঘটনা লেখতে , বুড়ো বয়েসে সময় ও কাটবে আর একটা গল্পও লেখা হবে, আমি আমার ছোট ভাই শ্রী তাপস চাটারজী কাছ থেকে এই গল্প লেখার অনুপ্রেরনা পেয়েছি ,একবার পড়েই দেখুন না ভালো লাগে কিনা ।               প্রথমে আমার সম্বন্ধে একটু বলে নি, আমার বাবা আসামে চা বাগানে র হসপিটালে ফার্মাসিস্ট এর চাকরি করতেন, আর আমরা কম্পানির কোয়াটারে থাকতাম , আমরা ৪ ভাই বোন , ২ দিদি বড় তারপর আমি ও আমার ছোট ভাই আর আমার মা, এই ছিল আমাদের পরিবার ।                   আজ থেকে প্রায় ৫৩/৫৪ বছর আগেকার কথা , আমার বয়স তখন ১৪/১৫ হবে, তখন মা    আমাদের কে নিয়ে ...